পরিচালিত: বিএমবি২৪ লিমিটেড (BMB24 Limited)
বিভাগ: E-Book Commerce 
“Ray” হলো BMB24 Limited পরিচালিত একটি উদ্ভাবনী E-Book Commerce বিভাগ। এর মূল লক্ষ্য
বাংলাদেশের লেখক, প্রকাশক ও বই ব্যবসায়ীদের জন্য ডিজিটাল রূপান্তরের মাধ্যমে একটি সমন্বিত স্মার্ট
ই-প্রকাশনা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে বই প্রকাশনা, বিক্রয় ও ব্যবস্থাপনা সহজভাবে পরিচালনা করা যায়।
মূল উদ্দেশ্য (Core Objective)
বাংলাদেশের বই শিল্পকে ডিজিটাল যুগের সাথে সমন্বিত করে একটি আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা,
যেখানে লেখক, প্রকাশক, বই বিক্রেতা এবং পাঠক – সবাই একত্রে যুক্ত হয়ে বই প্রকাশ, বিপণন ও বিক্রয়ের
পুরো প্রক্রিয়াটি ডিজিটালভাবে সম্পন্ন করতে পারেন।
ডিজিটাল প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য
“Ray”-E-Book Commerce লেখক, প্রকাশক ও বই ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়েবসাইট, মোবাইল অ্যাপস
এবং ম্যানেজমেন্ট সফটওয়্যার সমাধান প্রদান করে, যেখানে রয়েছে বহুস্তর বিশিষ্ট অ্যাডমিন ও ইউজার সিস্টেম:
Ray প্ল্যাটফর্মের প্রধান বৈশিষ্ট্য :
১. ই-বুক কমার্স সিস্টেম: লেখক ও প্রকাশকরা সহজে বই আপলোড, সম্পাদনা, বিক্রয় ও প্রচার করতে
পারেন; পাঠকরা অনলাইনে বই ব্রাউজ, অর্ডার, পেমেন্ট ও রিভিউ করতে পারেন।
২. বহুমাত্রিক অ্যাকাউন্ট ব্যবস্থা: Customer, Virtual Book Store/Publication Admin, Book Store
Admin, Publisher Admin এবং Author Admin–এর জন্য পৃথক ড্যাশবোর্ড ও ম্যানেজমেন্ট সুবিধা রয়েছে।
৩. রেজিস্ট্রেশন ও রেফারেন্স সিস্টেম: অ্যাডমিন অ্যাকাউন্ট পেতে BMB24 Limited–এর GVB ও VBRJ
সদস্য/কর্মীর রেফারেন্সের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, যা প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে।

ব্যবস্থাপনা মডিউল :
Ray শুধু একটি বই বিক্রয় প্ল্যাটফর্ম নয়; এটি একটি সমন্বিত Publication ERP System, যা প্রকাশনা,
বিক্রয় ও প্রশাসনিক কার্যক্রমকে একসাথে পরিচালনা করে।
এখানে HR Management, Payroll Management, Account Management এবং Stock Management
মডিউলের মাধ্যমে কর্মীদের তথ্য ও পারফরম্যান্স, বেতন ও কমিশন, আর্থিক লেনদেন এবং বইয়ের স্টক ও বিক্রয়
সহজে ব্যবস্থাপনা করা যায়।
Ray সফটওয়্যার ও ইউজার ইন্টারফেস:
Ray একটি User-Friendly, Responsive এবং Cloud-Based সফটওয়্যার প্ল্যাটফর্ম, যা ওয়েব ও মোবাইল
উভয় মাধ্যমেই সহজে ব্যবহার করা যায়।
লেখক ও প্রকাশকরা এখানে বই আপলোড, সম্পাদনা ও বিক্রয় পরিচালনা করতে পারেন এবং বইয়ের শিরোনাম,
লেখকের নাম, প্রকাশের তারিখ, বিবরণ ও প্রচ্ছদ ছবি সহজে যুক্ত করতে পারেন।
অন্যদিকে পাঠকরা বই Search, Buy ও Review করতে পারেন, পাশাপাশি অর্ডার ট্র্যাকিং ও পেমেন্ট গেটওয়ে
সুবিধাও উপভোগ করতে পারেন।

ডিজিটাল ফিচারসমূহ:
Ray প্ল্যাটফর্মে অনলাইন বুকস্টোর ও ভার্চুয়াল স্টোর সাপোর্ট, ই-বুক রিডার ও লাইব্রেরি সিস্টেম, অর্ডার
ও ডেলিভারি ম্যানেজমেন্ট, নিরাপদ অনলাইন পেমেন্ট গেটওয়ে, মার্কেটিং-রিভিউ-রেটিং সিস্টেম এবং
লেখক ও প্রকাশকের প্রোফাইল পোর্টালসহ আধুনিক ডিজিটাল সুবিধা রয়েছে।
“Ray – ই-বুক কমার্স বিভাগ” বাংলাদেশের বই প্রকাশনা শিল্পে একটি নতুন ডিজিটাল দিগন্ত তৈরি করছে। এটি
লেখক, প্রকাশক, পাঠক ও বই বিক্রেতাদের জন্য একটি সমন্বিত ইকোসিস্টেম, যেখানে বই প্রকাশনা, বিক্রয়, বিপণন
ও ব্যবস্থাপনা একই প্ল্যাটফর্মে সম্পন্ন করা যায়।